শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্টে যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন

৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্ণামেন্টে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ সাব জোনে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতার ক্রিকেট টুর্ণামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল মান্নান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার), সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ আলী সহ এ টুর্ণামেন্টে অংশ নেওয়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

রাজগঞ্জ সাব জোনের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

রাজগঞ্জ সাব জোনে খেলাটি পরিচালনা করেন- মেহেদী হাসান এবং ধারাভাষ্যে ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।