শেরপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

শেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাবেক দপ্তর সম্পাদক সেলিম শাহী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সিদ্দিকী আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।






























