শেরেকুলের পরিবারের পাশে ময়মনসিংহের গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, অনুদান প্রদান

ময়মনসিংহের গৌরীপুর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মরহুম শেরেকুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বুধবার সন্ধ্যায় পৌর শহরের মধ্যবাজার এলাকায় সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান জুয়েলের ব্যবসায়িক প্রতিষ্ঠানে শেরেকুল ইসলামের স্মরণে এক সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সমিতির পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ চাঁন মিয়া। তিনি সভাপতির বক্তব্যে বলেন, “আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করতে এবং নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই সমিতি গঠন করেছি। বর্তমানে আমাদের সমিতিতে ২২০ জন সদস্য রয়েছেন এবং আমরা সবাই একটি পরিবারের মতো।
নিয়ম অনুযায়ী, সমিতির কোনো নিয়মিত সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। ইতোমধ্যে আমাদের সমিতির দুজন সদস্য মারা গেছেন এবং আমরা তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছি।”
সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মনিরুজ্জামান জুয়েল, দেবল চন্দ্র কর, সহ-সভাপতি ফেরদৌস মিয়া, কার্যকরী সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, কোষাধ্যক্ষ পাপন মোদক এবং সদস্য মমতাজ উদ্দিনসহ আরও অনেকে।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন নওয়াগাঁও উত্তরপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা শরীফুল ইসলাম।






























