সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযান

পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেনের নেতৃত্বে রোববার সদর উপজেলার কদমতলা বাজারের মেসার্স আহাদ স্টোর ও ইসলাম স্টোরে অভিযান চালানো হয়।
এ সময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা ও অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় দু’টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আরও ১০টি দোকানে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়।
এবিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট চলবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কারসাজি না করতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।





























