সাতক্ষীরার কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষা থেকে শুরু করে যেকোন শিক্ষায় মা’ই শ্রেষ্ঠ শিক্ষক। এমনটাই বললেন সাতক্ষীরার কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনারে উপস্থিত বক্তারা।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার সোনাবাড়িয়ায় একাডেমিক নলেজ আয়োজিত ওই সেমিনার ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর।
সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চাঁন্দু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশীদ।
একাডেমিক নলেজের পরিচালক মিজানুর রহমানের তত্বাবধায়নে ও শহীদুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিয়াউল হক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, ওয়ায়েস আলী সিদ্দিকী, ইয়াসিন আলী, মাওলানা ফারুক হোসেন, মাসুদ রানাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শিক্ষক-অভিভাবকদের পাশাপাশি মায়েদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।





























