সাতক্ষীরার কালিগঞ্জ থানার সদ্যপ্রয়াত পুলিশ কনস্টেবলের মাগফেরাতে দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ থানায় কর্মরত সদ্যপ্রয়াত পুলিশ কনস্টেবল হাদিস উদ্দিন এর আত্মার রুহের মাগফেরাত কামনায় থানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (২৫ মে) রাত ৮টার দিকে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ানুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ পরিদর্শক তারিকুল ইসলাম, সেলিম রেজা, অহিদুর রহমান, সিহাবুল ইসলাম, হাসানুর রহমান, সরকারি উপ-পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, মোকাদ্দেস, আজিম উদ্দিন, ডিএসবি সয়েবুর রহমান, সাংবাদিক শাওন আহমেদ শোহাগ, মাসুদ পারভেজ, হাবিবুল্লাহ বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।






























