সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে পুরোহিতদের ৯ দিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার, তারি ধারাবাহিকতায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধিনে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ৯ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মসুচীর সমাপনী অনুষ্ঠান।
(১৫ ডিসেম্বর) সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অশোক চ্যাটার্জী জুনিয়র কনসালটেন্ট খুলনা জেলা কার্যালয় এর সভাপতিত্বে, অনিসা রাণী জুনিয়র কনসালটেন্ট খুলনা জেলা কার্যালয় এর সঞ্চালনায়, সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার ২৫ জন পুরোহিতদের সমন্বয়ে ৯ দিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে যে ৩টি বিষয়ের উপর বিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষন দেওয়া হয় তার মধ্যো ছিলো, হিন্দু আইন ও পুজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ সেবা এবং ভূমি আইন ও আইসিটি।
গত ৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আজ তার সসাপনী। সমাপনী অনুষ্ঠানে ২৫ জন পুরোহিত দের সমন্বয়ে জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তারের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি পুরোহিতদের হাতে নগদ অর্থের চেক ও সনদ পত্র তুলেদেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছেলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, সিনিয়র সহকারি কমিশনার ভুমি বিপুল সিকদার, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি রামকৃষ্ণ ব্যানার্জী।































