নেত্রকোনার মদনে অটোরগতি রোধ করে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ

নেত্রকোনার মদনে অটো গতিরোধ করে মাধ্যমিক স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পথে এমন ঘটনা ঘটে।

প্রত্যক্তদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মেয়েটি ১০ম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সকাল আনুমানিক ৯ টা ১৫ মিনিটে মগড়া নদীর ব্রিজে পৌঁছলে দুই বখাটে তার অটোগতি রোধ করে অকথ্যভাষায় গালাগালি ও তাকে অটো থেকে নামানোর চেষ্টা করে।

মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফতেপুর হাটশিরা গ্রামের আরজু মিয়ার বখাটে ছেলে শাহ আলম (২২),আঙ্গুর মিয়ার বখাটে ছেলে রাহুল (২৫) পালিয়ে যায়। এ ঘটনার পর মেয়েটি বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষককে অবহিত করলে তিনি বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন।

এই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি সাকিব বিন জামান প্রত্যয় বিদ্যালয়ে উপস্থিতে হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর স্বাক্ষাৎকার নেন। এ সময় শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ঘটনার সাথে জড়িত দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসার সময় মগড়া নদীর ব্রিজে আমার অটো আটকিয়ে দুই বখাটে আমাকে গালাগালি ও অটো থেকে নামতে বলে। এ সময় আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। আমি তাদের বিচার চাই। আমি এখন নিরাপত্তাহীনতায় ভোগছি।

বখাটে রাহুলের পিতা আঙ্গুর মিয়া জানান, যে কাজটি হয়েছে খুবই নিন্দনীয়। আমার ছেলে যদি এ ঘটনার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হউক।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, মগড়া নদীর ব্রিজে প্রায় সময়েই ছাত্রীদেরকে কতিপয় বখাটে যুবকরা ইভটিজিং করে আসছে। আজকের ঘটনায় ইউএনও স্যারকে জানালে স্যার সহকারি কমিশনার ভূমিকে তদন্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নির্দেশ দেন। আমি এই ঘটনার দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানাই।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, ঘটনাটি শোনেছি। এলাকায় পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি সাকিব বিন জামান প্রত্যয় বলেন, ইউএনও স্যারের নির্দেশে ঘটনা স্থানে পরিদর্শন করেছি। তবে ওরা যেই হউক তাদের পিছনেই যেই থাকুক এ বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। দ্রুত তাদের গ্রেফতার করা হবে।