দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপপরিচালকের সাতক্ষীরায় বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউয়ের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“সাতক্ষীরার সম্মানিত মানুষগুলোকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। আমি একজন সরকারি কর্মচারী হয়ে বলছি সাতক্ষীরা জেলা আমার কাছে অনেক গৌরবের ও সম্মানের। সাতক্ষীরা জেলার মানুষ অনেক সুন্দর।”

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপসহকারী পরিচালক মহসিন আলী ও উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুর্শিদা আকতার, শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণ নন্দ মুখার্জি, কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহা, কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. মুজিবুর রহমান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রেবেকা সুলতানা, অধ্যক্ষ রেজাউল করিম, মো. সাকিবুর রহমান, প্রভাষক আব্দুল ওহাব আজাদ, এডভোকেট মো. মুনিরুউদ্দিন, নাজমুল আরিফ, মো. সাহাবুদ্দিন, এনামুল কবির খান প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মো. আনিছুর রহমান।

ক্যাপশন : সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা ২০২৫ প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংবর্ধিত অতিথি উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

ক্যাপশন : সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদকে ক্রেস্ট প্রদান করছেন জেলা কমিটি।

সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর আয়োজনে এ বৃত্তি পরীক্ষা-২০২৫ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল্লাহ, স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) সাতক্ষীরার সহ-সভাপতি মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক ও লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সংগঠনের সদস্য ব্যাংকার শাহিনুর রহমান, জাফর ইকবাল, জিএম সালাহ উদ্দীন, মো. সাইফুর রহমান প্রমুখ।

১৯ ডিসেম্বর স্টাফের উদ্যোগে কেজি ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত (সাতক্ষীরা সদর-দেবহাটা) ৭০০জন শিক্ষার্থী এবং শ্যামনগর উপজেলায় অংশ নিচ্ছে ১০০০ জন শিক্ষার্থী। শিক্ষার মান উন্নয়নে ও লেখা-পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণে ২০০২ সাল থেকে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

এ সময় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) সাতক্ষীরার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।