নেত্রকোণায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা বৃত্তি প্রদান

নেত্রকোণায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হযেছে। এবার ৩০ জন শিক্ষার্থীকে মেধাক্রম অনুযায়ী বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরাম এই শিক্ষা বৃত্তির উদ্যোগ গ্রহন করে।

শনিবার সকালে শহরের মোক্তারপাড়ায় দি ক্যাডেট কোচিং সেন্টারের নেত্রকোণা শাখার মিলনায়তন কক্ষে এই শিক্ষার্থীদের হাতে শিক্ষা মেধাবৃত্তির টাকা ও সম্মাননা ক্রেস্ট তোলে দেয়া হয়।

নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস. কে. চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

সভায় মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধই ভবিষ্যৎ সাফল্যের মূল চাবিকাঠি।