নেত্রকোনার মদনে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

“শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব ‘ এ স্রোগানকে সামনে রেখে মদন পৌর সভার পুরাতন বাস টার্মিনালে নিজ কার্যালয়ে
অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে,মদন পৌর সভার গত নির্বাচনে বিএনপির ধানের শীর্ষের মনোনীত মেয়র নমিনী মোঃ এনামুল হক অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে ৫০০ শতাধিক কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাবলী আক্তার ,মুফতি দেলোয়ার হোসেন প্রমূখ।






























