নেত্রকোনার মদনে অবৈধ সেচ সংযোগ নিয়ে সংঘর্ষে আহত ৫

নেত্রকোনার মদনে বোরো জমি চাষবাদ করতে অবৈধ বিদুৎ এ সংযোগ কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত তাজুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।৷ শনিবার বিকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নে বাশঁরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত দিলোয়ার,শামছুল ইসলাম, জসিম উদ্দিন, আব্দুল আহাদকে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,, নায়েকপুর ইউনিয়নের বাশঁরী গ্রামের এখলাছ মিয়া ছেলে লায়ন মেইন রাস্তার পাশে একটি রাইস মেইল স্থাপন করে।

এ মেইল থেকে লায়ন মিয়া সু-কৌশলে বাড়ির পেছনের বোরো জমিতে পানি সেচ দেয়। এ নিয়ে ফুলচানের ভাতিজার দিলু মিয়ার সাথে লাহুত মিয়ার তর্কবিতর্কের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাইস মেইল থেকে অবৈধ সেচ সংযোগ নিয়ে সংঘর্ষ এ ব্যাপারে জানতে চাইলে, মদন পল্লী বিদুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান জানান, রাইস মেইল থেকে সেচ সংযোগ কোন ভাবেই সম্ভব নয়। যদি এমন ঘটনা ঘটে লিখিত অভিযোগ পেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।

এ ব্যাপারে মদন থানার ওসি হাসনাত জামান জানান,খবর পেয়ে ঘটনাস্থল আমি নিজেই যাচ্ছি। তবে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।