ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র হত্যায় আসামী গ্রেফতার

ময়মনসিংহের ভালুকা থানাধীন চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস হত্যা মামলার ধারাবাহিক তদন্তে ২৪ জানুয়ারি বিকেল সাড়ে ৫ টায় ভালুকা থানার বর্ডার এলাকা শ্রীপুর থানাধীন গাজীপুর ইউনিয়নের নগর হাউলা এলাকায় ডাচ-বাংলা ফ্যাক্টরী সংলগ্ন তরমুজপাড়া মোড় থেকে মোঃ রাজিব (২২) নামের একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির পরিচয় হচ্ছে, মোঃ রাজিব (২২)পিতা: সোহরাব উদ্দিনমাতা: কুলসুম আক্তার ঠিকানা: কাশর পূর্বপাড়া, ভালুকা,ময়মনসিংহ।পুলিশ জানায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধৃত আসামী মোঃ রাজিব (২২) ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করে।
সে রশি দিয়ে লাশ ঝুলানো অবস্থায় স্লোগান প্রদান করে উত্তেজিত জনতাকে উসকানি দেয় এবং দিপু চন্দ্র দাসের লাশের উপর সংঘটিত অমানবিক নির্যাতনে সহযোগিতা করে।দিপু চন্দ্র দাস হত্যা মামলার এখন পর্যন্ত সর্বমোট ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামী বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, ভালুকা থানাধীন পাইয়োনিয়র নীটওয়্যার (বিডি) লিমিটেড ফ্যাক্টরি শ্রমিক দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার ইস্যুতে বিশৃংখল জনতা প্রকাশ্যে মারধর করে।
ঘটনার সময় আসামীরা স্লোগান দিয়ে উত্তেজিত জনতা সৃষ্টি করে এবং দিপুকে টেনে-হেঁচড়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।পরবর্তীতে রশি দিয়ে তার লাশ ঝুলিয়ে রেখে লাশের উপর অমানবিক নির্যাতন চালানো হয় এবং মৃতদেহে অগ্নি সংযোগ করা হয় ,যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করে।






























