ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধ, বাবা-ছেলে ও পুত্রবধূকে পিটিয়ে জখম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের বাবা-ছেলে ও পুত্রবধূকে পিটিয়ে গুরুত্বর জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে। আহতরা হলেন- বাবা আলিম উদ্দিন(৬৫),তার ছেলে রিপন মিয়া(৩৫) ও রিপনের স্ত্রী লাভলী আক্তার(২৫)।
এ নিয়ে আহত রিপন মিয়া(৩৫) বাদি হয়ে প্রতিপক্ষের তিন জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- উচাখিলা ইউনিয়নের
হরিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম(১৯),আলীনগর গ্রামের আঞ্চু মিয়া(৪৫) ও তার ছেলে ঝনি মিয়া( ২০)
গতকাল (৩১ জানুয়ারি) শনিবার দুপুরে ঘটনার সম্পর্কে সরেজমিনে গিয়ে জানা যায়, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান অভিযুক্ত মাজহারুল ইসলাম(১৯) ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী রিপন মিয়ার পরিবারের উপর হামলা চালিয়ে আহত করেন। রিপন মিয়ার বাবা আলিম উদ্দিনের দাড়ি ছিড়ে ফেলে রিপন মিয়ার পেটে কামড় বসায়, লাভলী আক্তার এর নাকে ঘুসি দিয়ে আহত করে।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা স্থলে পুলিশ পাটিয়েছি, বিষয় খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






























