যশোর-২ আসনে দাঁড়িপাল্লার জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১ লাখ ৮০ হাজার ৯৬৫ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোছা. সাবিরা সুলতানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৪৭ ভোট। প্রায় ৩৪ হাজার ৫১৮ ভোটের ব্যবধানে ডা. ফরিদ বেসরকারিভাবে বিজয় নিশ্চিত করেন।
শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফরিদ দীর্ঘদিন যুক্তরাজ্যে চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে বর্তমানে তিনি চিকিৎসা ও জনসেবামূলক কাজে যুক্ত আছেন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বড় ব্যবধানে জয় পাওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, যশোর জেলার ৬টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে ৫টিতে জামায়াত এবং ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।






























