চাঁদপুরের হাজীগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে শুভ উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জে নতুন আয়োজন ও ঐতিহ্যবাহী স্বাদের প্রতিশ্রæতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকা কাচ্চি ডাইন। ১৩ ফেব্রæয়ারি সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রেস্টুরেন্টটির শুভ সূচনা হয়।

এ উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি আব্দুল রব।

তিনি নতুন প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, হালাল উপার্জন এবং এলাকাবাসীর কল্যাণ কামনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, হাজীগঞ্জে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত খাবারের রেস্টুরেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। ঢাকা কাচ্চি ডাইনের যাত্রা এ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটারিয়ান আশরাফুল আলম চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, নতুন এ ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, এখানে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি ছাড়াও বিভিন্ন দেশীয় ও জনপ্রিয় খাবার স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিবেশন করা হবে। পরিবার-পরিজন নিয়ে বসে খাওয়ার জন্য রয়েছে মনোরম ও পরিচ্ছন্ন ডাইনিং ব্যবস্থা। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ পশ্চিম বাজারে এমন একটি আধুনিক রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত। বিশেষ করে কাচ্চি বিরিয়ানির জন্য এখন আর দূরে যেতে হবে না বলে তারা মত প্রকাশ করেন।দোয়া, শুভেচ্ছা ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে ঢাকা কাচ্চি ডাইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, মান ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই হাজীগঞ্জবাসীর আস্থার প্রতীক হয়ে উঠবে।