ময়মনসিংহের গৌরীপরে ইয়াবা সহ নারী মাদককারবারি গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুর ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার কণা (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদককারবারী গৌরীপুর পৌর শহরের নতুন বাজার বাড়িওয়ালাপাড়া মহল্লার মৃত আব্দুল আজিজের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাছিমা আক্তার কণা একজন মাদককারবারি। ময়মনসিংহ সদর থানায় তার বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে। এর আগে একবার ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরের স্টেশন এলাকায় সুজিত স্টোরের পাশে অভিযান চালিয়ে পুলিশ নাছিমা আক্তার কণাকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই গ্রেফতারকৃত নাছিমা আক্তারের বিরুদ্ধে গৌরীপুর থানায় মাদক মামলা দায়ের করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, নাছিমা আক্তার একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৬ হাজার পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদীয় হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।






























