৩০ ইমাম-মুয়াজ্জিনকে দেড় লাখ টাকা ঈদ উপহার দিল ‘জনতার ঈশ্বরগঞ্জ’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) দিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।
আজ(১২ মার্চ) বৃহস্পতিবার বাদ যোহর ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের হলরুমে জনতার ঈশ্বরগঞ্জ’র আয়োজনে উপজেলার ৩০টি মসজিদের অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনের হাতে ৫ হাজার করে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলির একজন সদস্যের নিজস্ব তহবিলের অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে ওই অর্থ প্রদান করা হয়েছে।
প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনদের হাতে উপহার হিসাবে নগদ পাঁচ হাজার করে টাকা দেন আগত অতিথিবৃন্দ ও জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল সদস্যরা।
উপহার পেয়ে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মামধীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো. শরিফুল ইসলাম বলেন,’ ইমাম ও মুয়াজ্জিনদের দিকে কেউ দৃষ্টি দেয় না। জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সম্মানিত করেছেন মহান আল্লাহ পাক তাদের উত্তম বদলা দান করুন।
জনতার ঈশ্বরগঞ্জ’র প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক এবং অ্যাডমিন আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল্লাহ কাসেমীর সঞ্চলনায় ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ঈদ হাদিয়া বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মন্ডলির সদস্য আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মন্ডলির সদস্য ফেরদৌস কুরাইশী টিটু, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মন্ডলির সদস্য রুহুল আমিন রিপন,
ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতীব মাওলানা যাইনুল আবেদীন,।
জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মন্ডলির সদস্য আমজাদ হোসেন সোহেল, রেজাউল করিম রাজু, লায়ন সৈদয় মোশারফ হোসেন সরকার, পরিচালনা কমিটির সদস্য এহছানুল হক খান, আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ, আমানাহ একাডেমীর পরিচালক মারুফ আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেন, শরিফুল আলম, পারভেজ, মোহাম্মদ মুস্তাকিম ও মাসুম মিয়াসহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবগণ।
এ বিষয়ে জনতার ঈশ্বরগঞ্জের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন,’ ঈদ ঘিরে আমাদের এই উদ্যোগ যদি ইমাম-মুখে একটু হাসি ফুটায় তাহলেই আমরা স্বার্থক। ২০২১ সালে জনতার ঈশ্বরগঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এমন অসংখ্য মানবিক কাজ চালিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরণের মানবিক কাজ চলমান থাকবে।






























