নেত্রকোনার মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান রহিছ মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে মদন পৌর সভার সাব-রেজিষ্টার অফিসের সামনে ইফতার মাহফিলে আয়োজন করেন। এতে প্রায় চার থেকে পাচঁ শতাদিক লোকের উপস্থিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপত্বিত করেন রহিছ মিয়া। এ সময় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন,উপজেলার বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ সায়েম, মদন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ মানিক মিয়া, মদন ইউনিয়নের বিএনপির সভাপতি সুলতান উদ্দিন, পৌর যুবদলের সাধারন সম্পাদক আল আমিন, সাবেক কাউন্সিলর শেখ বদরুল ইসলাম,।

সেচ্ছাসেবক দলের আহবায়ক আজহারুল ইসলাম জুয়েল,সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শাহজাহান কিবরিয়া, দোয়া মাহফিল পরিচালনা করেন মদন বাজারের জামে মসজিদে ইমাম।