ময়মনসিংহে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন প্রিন্স

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কার্যক্রমকে আরোও গতিশীল করা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সম্মানিত অতিথি হিসেবে ময়মনসিংহ সদরের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপি, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন।

এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকরর্তা শাহ মুহাম্মদ কামরুল হুদা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনিসহ আরো দলীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন তাঁকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।