নেত্রকোনার মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নেত্রকোনার মদন উপজেলা বিএনপির সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকন্দ শফিককে পানিতে চুবিয়ে নির্যাতন করার প্রতিবাদে উপজেলার মদন ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথ সভা করেন।

রোববার (২৯ মার্চ) বিকালে উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ হতে বিক্ষোভ মিছিলটি সরকারি হাজি আব্দুল আজিজ ডিগ্রী কলেজ মোড় হয়ে মদন বাজারের বিভিন্ন সড়ক শেষে মুক্তি যোদ্ধা মাঠে এক সংক্ষিপ্ত পথ সভায়, বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃআবুল কাসেম, যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ সায়েম, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, ইউনিয়ন বিএনপি সভাপতি, সুলতান উদ্দিন আকন্দ, সাধারন সম্পাদক জাফর ইকবাল সুমন।

এ ছাড়া পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, কলেজ নেতা সাইমুন আকন্দ,পৌর যুবদলের নেতা আল-আমিন আকন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পথ সভায় বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতার আনার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান।

অভিযোগ সূত্রে জানা যায়,২৮ মার্চ শনিবার উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে সোহেল (আওয়ামী সমর্থক) খায়েস, কাওছার, সাগর পূর্ব বিরোধের জের ধরে মেহেদী হাসান আকন্দ শফিক বাড়ির সামনে কান্দুবিয়া বিলে ঘাস কাটতে যায়।

এ সময় সোহেল মিয়া ও তার লোকজন মেহেদী হাসান আকন্দ শফিককে অতর্কিতভাবে মারপিট করে এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্যে বিলের পানিতে চুবাতে শুরু করে। তার ডাক চিৎকার শুনে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শফিক মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।