রাঙ্গামাটিতে ইয়াবাসহ ৮ মাদক কারবারী গ্রেফতার

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন মাদক কারবারী ও মাদক সেবীকে গ্রেফতারসহ ১০৫ ( একশত পাঁচ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

সোমবার (৩০ মার্চ) অভিযানটি রাঙ্গামাটি জেলার সদরের কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, সদর হাসপাতাল এলাকা সহ রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে পরিচালিত হয়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে হতে ১০৫ ( একশত পাঁচ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃত আসামিরা হলো:- মোঃ বেলাল হোসেন ( ৩০ ), মোঃ আয়েছ ( ৩৩ ), সাং – মসজিদ কলোনী, রিজার্ভ বাজার, মোঃ সাব্বির ( ২৭ ), পিতা – আঃ শুক্কুর, সাং- গীতাশ্রম কলোনী, রিজার্ভ বাজার, মোঃ আরিফ ( ২৩), সাং- রিজার্ভ বাজার, আঃ আলীর স্কুলের নিচের রাস্তা, মোঃ ওমর ফারুক ( ২৪ ), সাং- রিজার্ভ মুখ, মোঃ হৃদয় ( ২০ ), সাং- রিজার্ভ বাজার, নদীর পাড়, মোঃ ওসমান ( ২৬ ), সাং – রিজার্ভ মুখ, শহীদ মিনার এলাকা, মোঃ মেহেদী হাসান ( ৪০ ), পিতা – দুলাল, মাতা- হোসনে আরা বেগম, সাং – সদর হাসপাতাল এলাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।