নেত্রকোনার মদনে ‘ঘাটুয়া বাবর চাইনিজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোণার মদন উপজেলার মাঘান ইউনিয়নে ঘাটুয়া গ্রামে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ঘাটুয়া বাবর চাইনিজ ফুটবল টুর্নামেন্ট’-এর ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত খেলা (ফাইনাল)। আজ রবিবার (৫ এপ্রিল) ঘাটুয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
আলী উছমান তালুকদারের সভাপতিত্বে ও মোস্তাক আহম্মেদ তালুকদার উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন, খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মদন উপজেলার বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক সাইফ উদ্দিন আহম্মদ সেকুল।খালিয়াজুরী উপজেলার বিএনপি সহ-সভাপতি মাসুদ রানা,মদন উপজেলার যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন করির।
এছাড়াও অনুষ্ঠানে মদন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযায়, ৩২টি দলের অংশগ্রহণে নক-আউট ভিত্তিতে এই টুর্নামেন্টটি পরিচালিত হয়। দীর্ঘ লড়াই শেষে সেরা দুটি দল ফাইনালে মুখোমুখি হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠের চারপাশে শত শত দর্শক সমবেত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্টটি সফল করতে স্থানীয় তরুণ ও ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী আয়োজক কমিটি কাজ করে। কমিটির সদস্যদের মধ্যে ছিলেন, দেলোয়ার হোসেন, মোহাম্ম আলী তালুকদার, অনিক চৌধুরী, সুমন তালুকদার, তুষার তালুকদার, জোবায়ের তালুকদার, রনি তালুকদার সহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজন ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলবে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।এ খেলায় ঘাটুয়া একাদশ বিজয়ী হয়েছে।



























