অস্ত্র উদ্ধার- আটক-২

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর গুলিতে এক ব্যক্তি আহত

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় সেনাবাহিনীর গুলিতে এক ব্যক্তি আহত, দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। জেলার রামগড়ে সেনাবাহিনীর গুলিতে এক ব্যক্তি(মোটর সাইকেল চালক) আহত হয়েছেন। এছাড়া সেনারা ইউপিডিএফের দুই সদস্যকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার সময় রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়াডের ৬ মাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সুইথোয়াই মারমা(৩২), পিতা-মংসা মারমা, গ্রাম- যৌথ খামার, ১নং ওয়ার্ড, রামগড় সদর ইউপি। তিনি পেশায় একজন ভাড়ায় মোটর সাইকেল চালক। সেনারা তাকে আহত অবস্থায় রামগড় উপজেলা হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

আর আটক দুই ইউপিডিএফ সদস্য হলেন-মন্টু চাকমা ওরফে রনেল (২৮), পিতা-সমির কান্তি চাকমা, গ্রাম-পক্ষীমুড়া, ২নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউপি, গুইমারা খাগড়াছড়ি। রাজু মারমা ওরফে সাচিং(২২), পিতা-মংহ্লাপ্রæু মারমা, গ্রাম-যৌথ খামার, রামগড় সদর ইউপি, খাগড়াছড়ি।

এলাকার বাসিন্দা মং মারমা জানান, সেনাবাহিনী সদস্যরা আতর্কিত ভাবে গুলি করে সাধারন ব্যক্তিা আহত করা হয়েছে। আটক দুই জনকে বর্তমানে সেনাদের হেফাজতে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন। অবশ্যই পরে থানায় হস্তান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীর ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার(১৬ই মে) সকাল সাড়ে ১১টার সময় ইউপিডিএফের উক্ত দুই সদস্য সুইথোয়াই মারমার মোটর সাইকেল ভাড়া নিয়ে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। যাবার পথে ৬মাইল নামক স্থানে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনা সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।

এতে মোটর সাইকেল চালক সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় সেনারা মোটর সাইকেল থাকা ইউপিডিএফ সদস্য মন্টু চাকমা ও রাজু মারমাসহ তাদের তিন জনকে আটক করে। পরে আহত মোটর সাইকেল চালক সুইথোয়াই মারমাকে সেনারা রামগড় উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঘটনাস্থল ৬মাইল এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্যের উপস্থিতির কথা জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আহত মোটর সাইকেল চালক সুইথোয়াই মারমাকে রামগড় উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। অপরদিকে আটক দুই ইউপিডিএফ সদস্যকে শারীরিক নির্যাতনের পর রামগড় উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে খাগড়াছড়ির রামগড়ে একটি নিরাপত্তা বাহিনী বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে উথাপন করে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের অধীনস্থ জালিয়া পাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় এই বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। এসময় ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এসময় সুইথোয়াই মারমা(৩৫) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন।

এক পর্যায়ে ইউপিডিএফ কালেক্টর রনেল চাকমা ওরফে মন্টু চাকমাসহ তিনজনকে আটক করা হয়। আটক রনেল চাকমা জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার বাসিন্দা। অভিযানে আরও আটক হন রাজু মারমা ওরফে সাচিং(১৮), বাড়ি রামগড় উপজেলার যৌথ খামার এলাকায়। আর গুলিবিদ্ধ সুইথোয়াই মারমার বাড়ি উপজেলার খেদা এলাকায়।

নিরাপত্তা বাহিনীরা সূত্রে আরো জানা যায়, অভিযানের সময় গোলাগুলিতে সাত্রোই মারমা ডান কাঁধে গুলিবিদ্ধ হন। পরে সেনা সদস্যরা তাকে দ্রæুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

অভিযানস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৫রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক বাকি দুই ইউপিডিএফ সন্ত্রাসী এবং উদ্ধারকৃত অস্ত্র রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযানে গেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুড়ঁলে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ সময় আরও ২ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি একে-২২ রাইফেল, ৫রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।