রাঙামাটিতে শিশুকে ধর্ষণের অভিযোগে চার কিশোর গ্রেপ্তার

রাঙ্গামাটিতে ১২ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে শহরের রির্জাভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযান চালিয়ে দিহান (১৩) মো. কাউসার (১৪) মো. তাজেরুল ইসলাম (১৫) ও মো. রাহাত (১৫) নামে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের সবার বাসা রিজার্ভ বাজার মসজিদ কলোনী এলাকায়।
থানা সূত্র ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সম্প্রতি অভিযুক্ত কিশোরেরা শিশুটিকে ধর্ষণের পর ভিডিও ধারণ করেছিল। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। গতকাল সন্ধ্যায় আবার ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিল চার কিশোর। পরে ওই শিশু তার অভিভাবকদের বিষয়টি জানায়। এরপর শিশুর অভিভাবক থানায় মামলা করেন।
জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এরপর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।






























