নরসিংদীতে প্রতিবন্ধীসহ দুই তরণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আওলাদ হোসেনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী স্বজনরা জানান, গত সোমবার দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ফুসলিয়ে এবং ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে বাক-প্রতিবন্ধী এক তরণীকে একইভাবে ধর্ষণ করা হয়।
ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার প্রতিবন্ধী তরণী পুরো বিষয়টি তাঁর মাকে খুলে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুর করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ মামলায় নথি ভুক্ত করা হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যায়, পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আওলাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।






























