ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাছ রোপনে মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম নিজ উদ্দোগে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্টানে গাছের চারা লাগিয়ে আলোচিত হন। তিনি সরকারের অর্পিত দায়িত্ব যথাযত ভাবে দায়িত্ব পালন করেন।

সরকারের ঘোষিত ২৫ কোটি গাছের চারা লাগানোর অংশ হিসেবে সরকারি কর্মকর্তা আশরাফুল ইসলাম নিজ উদ্দোগে (বুধবার) প্রতিষ্টানের ষষ্ট, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেনির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী এবং প্রতিষ্টানের প্রধান শিক্ষক একযোগে বিদ্যালয়ের আঙ্গিনায, ফলদ, বনজ, ঔষধি গাছের ২০০ (দুইশত) টি চারা রোপন করেন।

সম্প্রতি উপজেলার সব প্রতিষ্টানে শিক্ষার্থীর হাতে ৫০০শত গাছের বিতরণ করে আলোচিত হন এই সরকারি শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম।

অপরদিকে বিদ্যালয়ে পরিদর্শনে গেলে পাঠদান,প্রশাসনিক বিষয় সমুহে গাছের চারা লাগানোর বিষয়টি নজরে পড়ে।এসবের ব্যাপারে গাছ রোপন করায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে।

একাদিক প্রতিষ্টানের প্রধান শিক্ষক বলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম তিনি প্রায়ই আমাদেরকে বিদ্যালের আঙ্গিনায় গাছ রোপনের তাগিদ দেন।

এছাড়াও সরকারি কর্মকর্তা আশরাফুল ইসলামের নির্দেশনায় ২৯-শে জুন ঈশ্বরগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্টানে’ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে যাকযমক ভাবে উদযাপিত হয়।

প্রতিষ্টানের প্রধান শিক্ষকরা জানান মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম তিনি ব্যক্তিগত ভাবে আমাদেরকে মোবাইলে, হোয়াটসঅ্যাপে মাউশির ডিজি প্রফেসর ড.খান মইনুদ্দিন মাহবুব সোহেল এর নির্দেশনা যথাসময়ে প্রেরন করায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন সরকারের অর্পিত দায়িত্ব যথাযতভাবে পালন করছি।