সাভারে ডিবির হাতে বিদেশী অস্ত্র, মাদক সহ গ্রেফতার ২

সাভারে বিদেশী অস্ত্র,গুলি ও বিপুল পরিমান মাদক সহ ২ পেশাদার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি উত্তর ঢাকা জেলা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় রাজাসন পালোয়ান পাড়া এলাকায় ডিবি (উত্তর) ঢাকা জেলার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল ৬ রাউন্ড গুলি, সর্ট গানের কার্তুজ ০১ রাউন্ড, ০১ টি বিদেশী ছোরা (নেপালী), ৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ্য) টাকা মূল্যের ৩০০ গ্রাম হেরোইন, ১৫ হাজার টাকা মূল্যের ৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৬,০০০/-(ছয় হাজার) টাকা ২০০ গ্রাম গাঁজা, ২টি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর সহ মোঃ রাসেল বাবু (২২)মোঃ সজীব মিয়া (২১) নামের দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
এবিষয়ে ডিবি (উত্তর) ঢাকা জেলা এক প্রেস নোটের মাধ্যমে গনমাধ্যম কর্মীদের অবগত করেন। এঘটনায় আইনগত ব্যবস্থাও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।






























