মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পীরগঞ্জে মিষ্টি বিতরণ

২৩ তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের (বথপালিগাঁও) বিএনপির উদ্যোগে এ মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস, সমাজসেবক ও শিক্ষক আরিফুল রহমান, ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সুমন এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।