ঠাকুরগাঁওর পীরগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আংশিক কমিটিতে সেলিম রেজাকে সভাপতি, রুবেল হককে সিনিয়র সহ-সভাপতি এবং রাসেল রানাকে সহ-সভাপতি করা হয়েছে।

এ ছাড়া রাসেল (রাজ) কে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম মো. ফজলুল হক, মানিক রহমান ও জাহাঙ্গীর আলম।

কমিটিতে আলাতাফুর রহমান ও আকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান (কামু) ও আহ্বায়ক মামুনুল ইসলাম (মুন্না) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে পীরগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।