রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং সমন্বয় সভা

জেলায় ২ দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং জেলা সমন্বয় সভা শুরু হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সহযোগী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে জেলা পরিষদের অ্যানেক্স ভবনে প্রথম দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

সভায় পিআরএলসি প্রকল্প কো-অর্ডিনেটর নিখিল চাকমা, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার অলোক প্রিয় চাকমা, মানুষের জন্য ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার মং শেচিং মারমা, আশিকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক বিপ্লব চাকমা, প্রগ্রেসিভ সংস্থার পরিচালক সূচরিতা চাকমা এবং স্থানীয় এনজিও সংস্থা আশিকা, হিল ফ্লাওয়ার, টংগ্যা ও প্রগ্রেসিভ সংস্থার প্রকল্প সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, সকল অংশীজনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে জনবান্ধব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।