মাদক কারবারি ও অনলাইন জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

“তরুণ প্রজন্ম বাঁচুক, মাদক ও জুয়ার কবল থেকে” —এই স্লোগানকে সামনে রেখে মাদক কারবারি ও অনলাইন জুয়া বন্ধের দাবিতে তরুণ-সামাজিক সংগঠন ‘আলোর ফুল’ একটি মানববন্ধনের আয়োজন করে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘আলোর ফুল’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শহীদুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পারভীন আক্তার মুক্তার সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,হিল টুরিস্ট গাইডের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। “আলোর ফুল” এর সিনিয়র সহ সভাপতি অধিরাম চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক নিরব হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ, শ্রমিক উপ-কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব খোকন মিয়া।

বক্তারা সমাজে মাদক, অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।