লালমনিরহাটের হাতীবান্ধায় ডলচুন জব্দের পর ধবংস

লালমনিরহাটের হাতীবান্ধায় ৩২০ বস্তা ডলচুন জব্দের ২১ দিন পর ধবংস করা হয়েছে। সোমবার পারুলিয়া বাজারের পশ্চিম দিকে তিস্তা নদীর ধারে এ ডলচুন ধবংসের লক্ষ্যে মাটিতে পুঁতে রাখা হয়।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গত ২৮ সেপ্টেম্বর বুড়িমারী থেকে ৩২০ বস্তা ডলচুনবাহী ট্রাকটি দিনাজপুরের দিকে যাওয়ার পথে দোয়ানী ব্যারাজ এলাকায় আটক করে দোয়ানী ফাঁড়ি পুলিশ।
আটকের সময় জব্দকৃত ডলচুনের কোন বৈধ নথিপত্র দেখাতে পারেনি। ফলে দোয়ানী ফাঁড়ি পুলিশ জব্দকৃত সার হাতীবান্ধা থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা রয়েছে। দীর্ঘ ২১দিন ধরে আইনী প্রক্রিয়া ও ডলচুন পরীক্ষা- নিরিক্ষা শেষে ভেজাল থাকায় ধবংসের নির্দেশ দেন আদালত।
আদালতের নির্দেশ মেনে ওই ভেজাল জব্দকৃত ডলচুন ধবংসের লক্ষ্যে মাটিতে পুঁতে রাখা হয়েছে। এসময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, ওসি তদন্ত মোশারফ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।






























