কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ইয়াবা, মালামালসহ ০১ জন আসামী আটক

জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শনিবার ভোরে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানে ৩,২২,২১০/- (তিন লক্ষ বাইশ হাজার দুইশত দশ) টাকা সিজার মূল্যের ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার চোরাচালানী মালামালসহ ০১ জন আসামিকে আটক করেছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও সকল ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাকারবারীদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।