কুড়িগ্রামে আওয়ামীলীগ কার্যালয়ে সাইনবোর্ড ও পতাকা উত্তোলন

জুলাই আগষ্ট অভুথ্থানে কুড়িগ্রাম শাপলা চত্বরের সামনে থাকা জেলা আওয়ামীলীগের গুঁড়িয়ে দেয়া কার্যালয়ের ঘেরাও করে রাখা স্থানে আজ ভোরে আওয়ামীলীগের কয়েকজন সাইনবোর্ডের স্টিকার লাগায় ও দলীয় পতাকা উত্তোলন করে। তারা মিছিল করে দ্রুত সটকে পড়ে।
সকালে এ ঘটনা দেখার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুপুর ১২ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র নেতা আব্দুল আজিজ নাহিদ ও আলমগীর হোসেনের নেতৃত্বে একদল ছাত্র এসে কার্যালয়ের স্থান হতে সাইনবোর্ড ও পতাকা সরিয়ে দেয় এবং ঘেরাওএর স্থান হতে বেড়া সহ সকল কিছু অপসারন করে।






























