কুড়িগ্রামে বাজার মনিটরিং এ মোবাইল কোর্ট

পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমুল্যের দাম স্থিতিশীল রাখতে এবং ভেজাল রোধে বাজার মনিটরিং করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জিয়া বাজার, দাদামোড়, পৌর বাজারে মনিটরিং টিম দোকানীদের মেয়াদউতীর্ন পণ্য, রং মেশানো খাবার বিক্রি বন্ধে সচেতন হবার আহবান জানান। এ ছাড়া পণ্যের নির্দিষ্ট মূল্যের তালিকা ঝুলিয়ে রাখতে বলেন।
এ সময় তিনটি দোকানে ৬ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মুল খায়ের সুমি, নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুশফিকুর রহমান সহ কর্মকর্তাগণ।






























