জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও খাদ্য জব্দ

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি এর বিশেষ টহলদল এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত যৌন উত্তেজক সিরাপ ও বিএসটিআইয়ের অনুমোদন হীন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করেছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত ০৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পাঁচবিবি পৌর এলাকার জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক মার্কেট এলাকার একটি গুদামে ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ জমা আছে।
এমন সংবাদ পেয়ে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেলে মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক এর নির্দেশে ব্যাটালিয়ন সদরের ১টি বিশেষ টহলদল উক্ত গুদামে তল্লাশী চালায়। তল্লাশী কালে গুদামটি থেকে বিপুল পরিমানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বিএসটিআই এর অনুমোদন বিহীন ও মেয়াদ উর্ত্তীণ ভেজাল খাদ্য সামগ্রী জব্দ করে।
অভিযানের খবর পেয়ে গুদাম মালিক এ সময় গোড়াউন মালিক নাজমুল হোসেন সরকার, পালিয়ে যায়। উদ্ধারকৃত যৌন উত্তেজক সিরাপ গুলো হলো জেনসি সিরাপ ৪,১৪০ বোতল, জেনসি ১০৫, টাচ ১১৫০ বোতল, টাচ ৫০ মিঃ ৪৭০ বোতল, জেট টেন ৫০০ বোতল, রেইনবো ৩৩০ বোতল, একে এল ওয়ান ৭৪ বোতল, একে এল ওয়ান ৮৬০ বোতল।
হিট ফ্রুট ৩২৪ বোতল এইচ গ্রেফ ২০০ মিঃ লিঃ-২১০ বোতল, এইচ গ্রেফ ৪৯০ বোতল, আর আগুন ৬১৫ বোতল, আর আগুন ২০০ মিঃ লিঃ-১৬২ বোতল, লায়ন ২৫ বোতল, অকিটন ১০ বোতল, আগুন ৫ বোতল, (২০) সিকর ৫৭৫ বোতল, নেকক্সি ২৯০ বোতল, (২৩) আলট্টা ওয়ান ১১০ বোতল, ওয়ান ৪০ বোতল, ভিটাসা ৩৫ বোতল রোবা ৬০ বোতল।
এছাড়া তল্লাশী কালে বিএসটিআই অনুমোদন বিহীন ও মেয়াদ উর্ত্তীণ ভেজাল খাদ্য সামগ্রী ললিপপ, এডিবল জেল জুস, টেস্টি স্যালাইন, আরটিফিসিয়াল ফ্লেভার ডিংস, টিং টং ড্রিং, জেলো ও বিভিন্ন প্রকার চিপ্স আটক করে। আটককৃত পণ্য গুলোর সর্বমোট মূল্য ২৬ লক্ষ ৮৭ হাজার ৪৮৫ টাকা।
২০ বিজিবির জানায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






























