নওগাঁর পত্নীতলা বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও সিরাপ উদ্ধার

নওগাঁ জেলার পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন (বিজিবি) দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট ও কাশির সিরাপ জব্দ করেছে।
পত্নীতলা ১০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ১৭ জানুয়ারি শনিবার রাত ২টার দিকে চকিলাম বিওপি’র কমান্ডার হাবিলদার মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৬৬/১-এস এলাকার চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযানে তারা ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। যার সিজার মূল্য-২৯ লক্ষ ২০ হাজার টাকা।
এছাড়া একই দিন ভোর সাড়ে ৪ টার দিকে কালুপাড়া বিওপি’র কমান্ডার হাবিলদার বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭২ এমপি হতে উস্তমবাদ এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করে। যার সিজার মূল্য-৫০হাজার ৪ শ টাকা।
১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লা আল মামুন জানান নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।






























