নেত্রকোণা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

নেত্রকোণায় জেলা ছাত্রদলের নব ঘটিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১ মে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি নেত্রকোণা জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। মঙ্গলবার বিকেলে শহরে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতা-কর্মীবৃন্দ।জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আনন্দমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় ।

সংগঠনটির সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদার নেতৃত্বে মিছিল শেষে মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নব ঘোষিত কমিটির সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সহ-সভাপতি আলমগীর হোসেন সুমন, তরিকুল ইসলাম সোহাগ, সহসভাপতি আনোয়ার হোসেন সাগর, সহসভাপতি আবির হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) গোলাম রাব্বি প্রমুখ।