নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু’জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনিবার(২৭শে জুন)রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার ফতেপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুীর ছেলে আজিম আরিয়ান। রবিবার তাদের কে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪শে জুন থেকে ২৬ শে জুনের (আনুমানিক) সময়ের মধ্যে উপজেলার ফতেপুর গ্রামে মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরের টিন কেটে ঘরের ভিতরে ঢুকে আনুমানিক ২৭ লক্ষ ২৯ হাজার পাঁচশত টাকার স্বর্ণালংকার সহ মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ২৭শে জুন মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন। ঐ রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দীন করিম জানান, এই চুরির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে পারবো।গ্রেফতার কৃত দুই যুবককে রোববার নেএকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।