নেত্রকোনার মদনে মোটর সাইকেল চুরির হিড়িক

নেত্রকোনার মদনে মোটর সাইকেল চুরির হিড়িক উঠেছে। মোটর সাইকেল চুরির ঘটনায় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের অফিস সহকারী ফরিদ আহম্মদ এ লিখিত অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বৃহস্পতিবার তার মোটর সাইকেলটি দেওয়ান বাজারের উত্তর পশ্চিম

কোণে গাড়িটি লক করে হাট থেকে গরু কিনতে যাই। গরু পছন্দ না হওয়ায় তাৎক্ষণিক ফিরে এসে দেখি আমার রেজিঃ ৪ নাম্বার-

ময়মনসিংহ হ- ১৫-৬৪৬৪, ইঞ্জিন নং JZXWLJ61531, চেসিস নং PSUB44BYXMTL19736, CC 125,DISCOVER,COLOR-RED চুরি হয়েছে। বিষয়টি নিয়ে ফরিদ আহম্মদ মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত কয়েক সপ্তাহে কয়েকটি মোটর সাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মদন থানার ওসি হাসনাত জামান জানান, আমি গত ৮ ডিসেম্বর নতুন যোগদান করেছি। অভিযোগের বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।