পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলনেতাকে এক মাসের জেল

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা সেবনকালে আটকের পর এক মাদক সেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেন উপজেলার বালীয়াতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এবং ওই এলাকার মুনসুর হকের ছেলে।
সোমবার (০৯ মার্চ) রাত দশটার দিকে বালিয়াতলী ইউপির বাইশাখলা ব্রীজ সংলগ্ন এলাকায় ইয়াবা সেবনকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) সদস্যদের হাতে আটক হন তিনি। এসময় তার কাছ থেকে ২ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। এছাড়াও তাকে ১শ টাকা অর্থদন্ড অনাদয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, দন্ডপ্রাপ্ত মুরাদ হোসেনের বিরুদ্ধে ইয়াবা সেবন ও বিক্রির অনেক অভিযোগ রয়েছে।
সোমবার রাতে আবগারি পটুয়াখালীর একটি চৌকস টিমের সহযোগিতায় তাকে হাতেনাতে আকট করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং ১শ টাকা অর্থদন্ড অনাদয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের দণ্ডপ্রাপ্ত মুরাদ হোসেনকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার থাকে আদালতে প্রেরণ করা হবে।






























