ময়মনসিংহের গৌরীপুরের ২ ডায়গনোস্টিক সেন্টার সিলগালা, ১ টিতে জরিমানা

ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আরো একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
তবে অভিযানের খবর পেয়ে অনেক ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় দায়িত্বে থাকা লোকজন।
জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী ল্যাবরেটরীতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া লাইসেন্স না থাকায় পৌর শহরের হাসপাতাল রোডস্থ সেবা ডায়গনোস্টিক সেন্টার ও পৌর শহরের ধানমহাল এলাকায় গৌরীপুর ডিজিটাল ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের অন্যান্য ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে সরে যান দায়িত্বে থাকা লোকজন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, দুইটি ডায়গনোস্টিক সিলগালা ও একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে যেসব ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়েছে পরবর্তীতে সময়ে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।






























