ময়মনসিংহের গৌরীপুরে ১৮জন কাব স্কাউট জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন

ময়মনসিংহের গৌরীপুরের ১৮জন কাব স্কাউটের সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড অের্জন করেছে। উপজেলা স্কাউট সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘যথাসাধ্য চেষ্টা করা’র অঙ্গিকারে কাব আইনে বড়দের কথা মেনে চলা, আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন, প্রতিদিন কারো না কারো উপকার করা এবং নিয়মানুবর্তিতা মেনে চলাসহ বর্ষব্যাপি নানা কার্যক্রমে অংশগ্রহণ, লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার মধ্যদিয়ে জাতীয়পর্যায়ের এ পদক অর্জন করে।
পদকপ্রাপ্তরা হলেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমি বিদ্যালয়ে আহনাফ রশিদ তনয়, তৃণা সরকার, তাইয়্যিবা তাহিয়াত আরিয়া। বিদ্যালয়ের কাব লিডার দিতি বানু জানায়, এ বছর এ বিদ্যালয়ে ৩জন জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রামিসা জান্নাত তুলি এ বছর শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। সে গত বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে স্বর্ণপদক অর্জন করেছিল। একই বিদ্যালয় থেকে তাজুল ইসলাম রুদ্র ও তানিয়া আক্তার শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।
চন্দ্রপাড়া মুক্ত কাব স্কাউট গ্রুপ থেকে কাবিং কর্মসূচিতে অংশ নিয়ে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে যারিন সাদাফ অনুভা।
এছাড়াও গৌরীপুরে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে চন্দ্রপাড়া মুক্ত কাব স্কাউট গ্রুপের সদস্য মো. জুবায়ের মাহমুদ তামিম, ওয়াসিমুল বারী তাওহীদ, বর্ষণ নন্দী, সূর্য্য সরকার, কারিমুল ইসলাম জিহাদ, জুনাঈদ ইসলাম, মো. জুবাঈত হোসেন, আনিসা বুশরা নিসা, ইয়াসিন আরাফাত অর্চি, এমটিসি মডেল স্কুলের সিয়াম আহম্মেদ, মোহাম্মদ ত্বকী ইয়াসিন রুহান।






























