ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নূরুল আমিন খান পাঠানের স্মরণ সভা

সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা নূরুল আমিন খান পাঠানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গৌরীপুর মহিলা কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এই স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুনুর রশিদ। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শারমিন রহমান ও প্রভাষক সেলিম আল রাজ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল ছিদ্দিক, গভর্নিং বডি সদস্য সহকারী অধ্যাপক মো. আলমগীর মিঞা, সদস্য তাইজু ইসলাম খোকন, মো: মাহমুদুল ওয়াহাব মনি, দেলোয়ার হোসেন, নূরুল আমিন খান পাঠানের পারিবারিক সদস্য ও শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান খান পাঠান, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক ইয়াছির আরাফাত প্রমুখ।
অনুষ্ঠানে হামদ ও নাত পরিবেশন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান, শিক্ষার্থী সামিরা ও তানিয়া আক্তার।
পরে দোয়া পরিচালনা করেন প্রভাষক মো. ফয়জুর রহমান।
উল্লেখ্য যে, নূরুল আমিন খান পাঠান ১৯৮৫ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৮৮সনে জাতীয় সংসদ নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।






























