ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি নান্দাইল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।

বৃহস্পতিবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধরী এমপি।সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এছাড়াও নান্দাইল উপজেলা হাসপাতালে গিয়ে রোগীদের খবর নেন প্রতিমন্ত্রী। হাসপাতালে রোগীদের সেবার মান বৃদ্ধির জন্য চিকিৎসকদের নির্দেশনা দেন।

অপরদিকে সাংবাদিকদের নিয়ে নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন।এসময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এব্যাপারে প্রতিমন্ত্রী বলেন সবার সহযোগিতায় আধুনিক নান্দাইল উপজেলা গড়বো।