ময়মনসিংহে বন্ধ জুট মিল পরিদর্শনে প্রতিমন্ত্রী

ময়মনসিংহের বিভাগীয় শহরের শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শনে আসেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

রবিবার (২৪ মে) সকালে তিনি শম্ভুগঞ্জ জুট মিল ঘুরে দেখেন এবং মিলটির বর্তমান অবস্থা, অবকাঠামোগত সুবিধা, পুনরায় উৎপাদন কার্যক্রম চালুর সম্ভাবনা ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

এসময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মিলটির পুনঃসচল প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে তথ্যদেন। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা এ জুট মিলটি পুনরায় চালু হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

পাশাপাশি পাটভিত্তিক শিল্পের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এলাকাবাসী।