মসিক পার্কে মসজিদ সম্প্রসারণের কাজের উদ্ভোধন- রোকন

ময়মনসিংহে বিভাগীয় শহরের পার্কে মসজিদ সম্প্রসারণ কাজের উদ্ধোধন করেন প্রশাসক রোকনুজ্জামান রোকন।জয়নুল আবেদীন উদ্যানে মসজিদের সম্প্রসারণ কাজের শুভ-উদ্বোধন করেন প্রশাসক।ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানে ডিজিএফআই অফিসের সম্মুখে অবস্থিত মসজিদের প্রথম তলার সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করেন।

বুধবার (১০ জুন) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন আনুষ্ঠানিকভাবে এ সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।এসময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মসজিদের সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় অধিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।