নেত্রকোনার আটপাড়া সুখারী দেওশ্রী গ্রামে নজরুলের বাড়িতে চুরি

নেত্রকোনা আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে দেওশ্রী গ্রামে নজরুলের বাড়িতে চুরি ঘটনা ঘটেছে।
জানাযায়, উপজেলার দেওশ্রী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম ঢাকা বে-সরকারি চাকুরী করেন, এই সুবাদে তিনি ঢাকা বসবাস করেন, তার গ্রামের বাড়িতে হাফ বিডিং একটি সেনিপাকা ঘর রয়েছে।ঘরের দায়িত্বে ছিল একই গ্রামের ফরিদা আক্তার।
কেসি গেট এর তালা কেটে,ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। এবং বিভিন্ন আসবাপত্র ভাঙ্গ চুর করে। এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয-ক্ষতি হয়েছে।
ফরিদা আক্তার জানান, আমি ঈদের পর বাড়ি হতে ভেড়ানো জন্য অন্য জায়গা চলে যাই ১০ জুন সকালে বাড়িতে এসে দরজা খুলে দেখি ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে আছে, পরে আমি ঘরের মালিককে মোবাইল করে ঘরে চুরি হওয়ার বিষয়টি জানাই। কে বা কারা চুরি করেছে তা আমি দেখি নাই।
ঘরের মালিক নজরুল জানায়, আমি ঢাকায় থাকি আজ ১০ জুন সকালে বাড়ি হতে সংবাদ পেলাম আমার বসত ঘরে চুরি হয়েছে। আমার ঘরের কেসি গেইট কেটে মালামাল নিয়ে যায় ও আসবাপত্র ভাঙ্গচুর করে এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট চোরদে খোঁজে বের করে বিচারের দাবি করছি।
আটপাড়া থানার অফিসার ইনর্চাজ মোঃজুবায়দুল আলম জানান, চুরি ঘটনার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






























