রংপরের পীরগঞ্জে ঘাস মারা কীটনাশক প্রয়োগে ফসলহানি

রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ঘাস মারা কীটনাশক প্রয়োগে ফসলহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের রামচন্দ্রপুর মৌজায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

অভিযোগে জানা যায়, চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র আব্দুল মান্নান মিয়া (৫০) এর সঙ্গে একই গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র মোবাশ্বের হোসেন (৪০) এর ৭৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমি ২০০৫ সালে মোবাশ্বের হোসেন প্রতিপক্ষ আব্দুল মান্নানের পিতা ইয়াসিন আলীর নিকট ক্রয় পূর্বক ভোগদখল করে আসছেন।

সম্প্রতি মোবাশ্বের হোসেন তার ভোগদখলীয় সাড়ে ৩৭ শতাংশ জমিতে ধান চাষ করেন। ওই জমি নিজেদের দাবি করে মান্নান মিয়া ধান কেটে নেয়াসহ নানা ধরনের হুমকি ধমকী দিয়ে আসছিল মোবাশ্বের ও তার পরিবারকে।

গত শুক্রবার সকালে মোবাশ্বের হোসেন তার আবাদকৃত জমিতে গিয়ে দেখেন- আধাপাকা ধানের গাছগুলো পুড়ে খড়ে পরিনত হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাস মারা কীটনাশক প্রয়োগে ধানগাছ মেরে ফেলা হয়েছে। মোবাশ্বের হোসেন আক্ষেপ করে বলেন, বিরোধ থাকতেই পারে- কিন্তু ফসলের দোষ!